কল্যাণপুরে জঙ্গি হামলা: তদন্ত প্রতিবেদন ৩১ মে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৮, ১১:৫৯আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৪:২৯

আদালত রাজধানীর কল্যাণপুরের জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে আগামী ৩১ মে জমা দিতে নতুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালত নতুন এ দিন ধার্য করেন।

আদালতের ভারপ্রাপ্ত সাধারণ নিবন্ধন কর্মকর্তা তাহেরা বানু বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন এ দিন ধার্য করেন।’

উল্লেখ্য, গত ২৬ জুলাই রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’ বাড়িতে রাতে পুলিশ অভিযান চালায়। অভিযানে ৯ জঙ্গি মারা যায়। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। পালিয়ে যায় একজন। তারা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছিল পুলিশ।

ওই ঘটনার দুদিন পর মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. শাহজালাল আলম সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলায় ১০ জনকে আসামি করা হয়।

/টিএইচ/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওসিকে বিদায় জানাতে লাউ-মুরগি-ডিম নিয়ে হাজির এলাকাবাসী
ওসিকে বিদায় জানাতে লাউ-মুরগি-ডিম নিয়ে হাজির এলাকাবাসী
খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে ঘরে আগুন, ঘুমন্ত শিশু দগ্ধ
খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে ঘরে আগুন, ঘুমন্ত শিশু দগ্ধ
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
টিভিতে আজকের খেলা (২৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত