১৪ মে বার কাউন্সিল নির্বাচন: প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৮, ১৯:৪১আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১৯:৪৪

বাংলাদেশ বার কাউন্সিল সারাদেশের আইনজীবীদের নিবন্ধন ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন আগামী ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী চূড়ান্ত করার পর আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীরা জোর প্রচারণা চালাচ্ছেন।
বাংলাদেশ বার কাউন্সিল থেকে পাওয়া তথ্য মতে, বার কাউন্সিল মূলত ১৫ সদস্যের কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। ‘বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার-১৯৭২’ অনুসারে প্রতি তিনবছরে একবার বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনের মাধ্যমে ১৪ জন সদস্য নির্বাচিত হয়ে বার কাউন্সিল পরিচালনার দায়িত্ব পান। তবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এ কারণে চেয়ারম্যানের পদ ব্যতীত বাকি ১৪ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। এর মধ্যে আইনজীবীদের ভোটে সাধারণ আসনে সাতজন এবং আঞ্চলিকভাবে গ্রুপ আসনে সাতজন আইনজীবী সদস্য নির্বাচিত হন। এবারের নির্বাচনে ভোটার রয়েছেন— ৪৩ হাজার ৭১৩ জন আইনজীবী। পরে নির্বাচিত ১৪ সদস্যের মধ্যে থেকে সংখ্যাগরিষ্ঠতার মতামতের ভিত্তিতে একজনকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

আ. লীগ সমর্থিত আইনজীবীদের মধ্যে যারা আছেন

সাধারণ আসনে আওয়ামী লীগ সমর্থিত সাতজন প্রার্থী হলেন— বার কাউন্সিলের বর্তমান কমিটির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুয়ায়ুন, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বার কাউন্সিলের ফাইন্যান্স কিমিটির বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম, বার কাউন্সিলের বর্তমান কমিটির সদস্য অ্যাডভোকেট জহিরুল ইসলাম (জেড আই) খান পান্না, অ্যাডভোকেট পরিমল চন্দ্র গুহ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল।

পাশাপাশি গ্রুপ আসনের সাত প্রার্থী হলেন— গ্রুপ এ: বার কাউন্সিলের বর্তমান কমিটির নির্বাচিত সদস্য ও লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান কাজী নজিবুল্লাহ হিরু,(গ্রুপ- বি) মো. কবির উদ্দিন ভূঁইয়া, (গ্রুপ- সি)ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, (গ্রুপ- ডি)এ. এফ. মো. রুহুল আনাম চৌধুরী,(গ্রুপ- ই)পারভেজ আলম খান, (গ্রুপ- এফ) মো. ইয়াহিয়া এবং (গ্রুপ- জি) রেজাউল করিম মন্টু।
সাধারণ আসনের সাতটি গ্রুপের মধ্যে যেসব আইনজীবী সমিতিকে অন্তর্ভুক্ত করা হয়ে হয়েছে, সেগুলো হলো—‘গ্রুপ এ’-তে ঢাকা জেলার সব আইনজীবী সমিতি,‘গ্রুপ বি’-তে ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর জেলার আইনজীবী সমিতি, ‘গ্রুপ সি’-তে চট্টগ্রাম ও নোয়াখালী জেলার আইনজীবী সমিতি, ‘গ্রুপ ডি’-তে কুমিল্লা জেলা ও সিলেট জেলা অঞ্চলের আইনজীবী সমিতি, ‘গ্রুপ ই’-তে খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের আইনজীবী সমিতি, ‘গ্রুপ এফ’-এর মধ্যে রাজশাহী, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের আইনজীবী সমিতি এবং ‘গ্রুপ জি’-তে রয়েছে দিনাজপুর, রংপুর, বগুড়া ও পাবনা জেলার আইনজীবী সমিতি।

আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রার্থীতা বাছাই শেষে এখন নির্বাচন নিয়ে প্রচারণা চলছে। আমাদের প্যানেলে অনেক সিনিয়র আইনজীবীরা আছেন। তাই আশা করছি, বার নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়যুক্ত হবো।’     
প্রসঙ্গত, আগামী ১৪ মে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ভবনে স্থাপিত ভোটকেন্দ্র, দেশের জেলা সদরের সব দেওয়ানি আদালত প্রাঙ্গণে স্থাপিত ভোটকেন্দ্র এবং বাজিতপুরসহ দেশের মোট ১২টি উপজেলা পর্যায়ের দেওয়ানি আদালত প্রাঙ্গণে স্থাপিত ভোটকেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিএনপি সমর্থিত আইনজীবীদের মধ্যে যারা আছেন

সাধারণ আসনের সাত প্রার্থী হলেন— সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন, অ্যাডভোকেট হেলালউদ্দিন মোল্লা, অ্যাডভোকেট মো. আব্বাস উদ্দিন ও  সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আসিফা আশরাফী পাপিয়া।
পাশাপাশি গ্রুপ আসনের সাত প্রার্থী হলেন— (গ্রুপ এ) অ্যাডভোকেট মো. মহসীন মিয়া, (গ্রুপ- বি) অ্যাডভোকেট বাধন কুমার গোস্বামী, (গ্রুপ-সি)শেখ মোখলেসুর রহমান, (গ্রুপ- ডি) অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন চৌধুরী, (গ্রুপ- ই) এস আর ফারুক এবং (গ্রুপ- এফ) অ্যাডভোকেট মো. ইসহাক।
এই প্যানেলের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচন নিয়ে জোর প্রচারণা চালাচ্ছি। সারাদেশের আইনজীবী সমিতিগুলোতে গিয়ে আইনজীবীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছি। সারাদিন গাড়িতে চড়ছি, গাড়িতে খাচ্ছি আবার গাড়িতে ঘুমাচ্ছি। আশা করছি, আমাদের প্রচারণা ব্যর্থ হবে না। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মতই বার কাউন্সিল নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠতা পাবো বলে আশা করছি।’ 

ভোটকেন্দ্রিক আপত্তি নিষ্পত্তিতে তিন সদস্যের ট্রাইব্যুনাল

এদিকে, নির্বাচনকে ঘিরে আইনজীবী প্রার্থী বা ভোটারদের মধ্যে কোনও আপত্তি দেখা দিলে, সে বিষয়ে শুনানির জন্য বিধি অনুসারে তিন সদস্যের একটি ট্রাইব্যুনালও গঠিত হয়েছে। এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান হলেন, বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম। অন্য দুই সদস্য হলেন— বিচারপতি ফরিদ আহমেদ ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. ওজি উল্ল্যাহ। এছাড়া, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম