মাদক বিক্রি ও সেবনের অভিযোগে পাঁচজনের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৮, ১৯:১৫আপডেট : ০৫ মে ২০১৮, ১৯:১৭

মাদক বিক্রি ও সেবনের অভিযোগে র‌্যাবের হাতে আটকদের কয়েকজন রাজধানীর তিনটি স্থানে অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির দায়ে পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। তাদের মধ্যে তিনজনকে এক বছর ও দুজনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলো, সাইজউদ্দিন, বিল্লাল, খোকন ব্যাপারী, লাবু শিকদার ও রনি।

শনিবার র‌্যাব-১০ এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (উপসচিব) গাউছুল আজম। তিনি জানান, শনির আখড়া এলাকায় আটক সাইজউদ্দিন, বিল্লাল ও খোকন ব্যাপারীকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা গাঁজা বিক্রিসহ নিয়মিত গাঁজার আসর বসাতো। আর লাবু শিকদার ও রনিকে লালবাগ এবং ঢাকা শিক্ষা বোর্ড এলাকা থেকে আটক করে ছয়মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনার সময় র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর আনিসুজ্জামান ও এএসপি জাহিদসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

/আরজে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম