তিন অধিদফতরে নতুন মহাপরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৮, ০৩:২১আপডেট : ১৭ মে ২০১৮, ০৩:২১

বাংলাদেশ সরকার

খাদ্য অধিদফতর, যুব উন্নয়ন অধিদফতর ও স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত্র আদেশ জারি করা হয়।

আদেশে খাদ্য অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন এই অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. আরিফুর রহমান অপু। বিসিএসআইআর-এর চেয়ারম্যান মো. ফারুক আহমেদকে যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে। এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম জাহেদুল করিমকে স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্য আদেশে অবসর সুবিধার জন্য খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. বদরুল হাসানকে জনপ্রশাসনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। যুব উন্নয়ন অধিদফরের মহাপরিচালক মো. আনোয়ার হোসেনকেও অবসরে যাওয়ার সুবিধার্থে ওএসডি করা হয়।

এছাড়া স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক মো. জাকির হোসেনকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে ন্যস্ত করা হয়েছে।

/এসএমএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম