জনগণের নিরাপত্তা বিধানে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৮, ১৭:১২আপডেট : ২২ মে ২০১৮, ১৭:২২

পুলিশের ইফতার মাহফিলে স্পিকারসহ অতিথিরা মানুষের জীবন সুন্দর ও নিরাপদ রাখতে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা, জঙ্গি তৎপরতা দমন, জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও জনগণকে সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞ।’

সোমবার (২১ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে মাহে রমজান উপলক্ষে পুলিশ বিভাগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ইফতার শুরুর আগে শুভেচ্ছা বক্তব্যে আইজিপি বলেন, ‘পুলিশ দায়িত্ব পালনকালে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং জনগণের সাহায্য সহযোগিতা পেয়ে আসছে। ভবিষ্যতেও সবার সহযোগিতা নিয়ে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবে।’

ইফতারে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, বিচারপতি, সংসদ সদস্য, সেনাবাহিনী প্রধান, সিনিয়র সচিব ও সচিবরা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সাবেক আইজিপিরা অংশ নেন।

/আরজে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের