অফিস সহায়ক পদে চূড়ান্ত ফলের দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৮, ১৭:১৭আপডেট : ২৯ মে ২০১৮, ১৭:২১

অফিস সহায়ক পদে চূড়ান্ত ফল প্রকাশের দাবিতে মানববন্ধন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) চতুর্থ শ্রেণির ৯৫৮ জন কর্মচারী নিয়োগ প্রক্রিয়া কয়েক বছরেও শেষ হয়নি উল্লেখ করে অফিস সহায়ক পদের চূড়ান্ত ফল প্রকাশের দাবি জানিয়েছে সংশ্লিষ্ট ফল প্রত্যাশীরা।

মঙ্গলবার ( ২৯ মে ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, প্রথমে চাকরি প্রার্থীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে নিয়োগ কার্যক্রম স্থগিত ছিল। তবে এখন আটকে আছে মামলার কারণে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদফতরের পক্ষ থেকে বলা হয়, লিখিত পরীক্ষা শেষে তালিকাও চূড়ান্ত হয়েছে। যেহেতু মামলা চলমান রয়েছে এ কারণে নিয়োগ দেওয়া যাচ্ছে না।

তারা বলেন, আমরা আজ অসহায় অবস্থায় আছি। তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করে আমাদের অসহায়ত্ব থেকে মুক্তি দিন।

তারা জানান, এই দাবিতে গত ২৪ এপ্রিলও আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছি। মানববন্ধন শেষে মহাপরিচালক এবং শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে অফিস সহায়ক পদের মৌখিক চূড়ান্ত ফল প্রত্যাশীদের পক্ষে সভাপতি পারভেজ আহমেদ, সাধারণ সম্পাদক আলী হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/আরএআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম