ওয়ারীতে আম পাড়ার সময় বিদুৎস্পৃষ্ট হয়ে কিশোর নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০১৮, ১৫:৪৯আপডেট : ০৪ জুন ২০১৮, ১৫:৫১

বিদ্যুৎস্পৃষ্ট

রাজধানীর ওয়ারীতে আম পাড়তে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে বাপ্পি (১৩) নামের এক কিশোর নিহত হয়েছেন। সোমবার (৪ জুন) দুপুর ১টায় এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল  পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্জিত করেন।

এ ব্যাপারে নিহত বাপ্পির খালু দেলোয়ার হোসেন জানান, বাপ্পি জয়কালী মন্দিরের পাশে আমার চায়ের দোকান দেখাশোনা করতো এবং সেখানেই থাকতো। চায়ের দোকানের পাশের আম গাছে উঠে আম পাড়ার সময় বৈদুতিক তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে অচেতন হয়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টায় মৃত ঘোষণা করেন।

বাপ্পি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার গোপীনগর গ্রামের সাহেব আলীর ছেলে।   

/এআইবি/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম