জেএসসির নতুন মান বণ্টনের নমুনা প্রশ্ন প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৮, ২০:৫০আপডেট : ১৩ জুন ২০১৮, ০৯:২১

জেএসসি পরীক্ষা (ফাইল ছবি) এ বছর থেকে ২০২০ সাল পর্যন্ত জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষার নতুন মান বণ্টন, পাঠ্যক্রম ও নমুনা প্রশ্ন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। মঙ্গলবার (১২ জুন) ওয়েবসাইটে বিষয়ভিত্তিক তা প্রকাশ করা হয়।

গত ৩১ মে জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার বিষয় এবং নম্বর কমানোর সিদ্ধান্ত নেয় জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)।

ওই সিদ্ধান্ত অনুযায়ী জেএসসিতে সাতটি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা হবে। এর আগে চতুর্থ বিষয়সহ ১০টি বিষয়ে ৮৫০ নম্বরের পরীক্ষা হতো। একইভাবে জেডিসি পরীক্ষায় ২০০ নম্বর কমিয়ে ৯৫০ নম্বর করা হয়েছে। আগে জেডিসিতে এক হাজার ১৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হতো।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র মিলে ১০০ নম্বরের একটি পরীক্ষা হবে। একইভাবে ইংরেজিতেও দুই পত্র মিলে ১০০ নম্বরের পরীক্ষা হবে। আগে দুই পত্রের জন্য আলাদা করে দুটি পরীক্ষা নেওয়া হতো। দুটি পত্রের জন্য নম্বর ছিল ১৫০। এনসিসিসির সিদ্ধান্ত অনুযায়ী, জেএসসি ও জেডিসি দুই পরীক্ষাতেই এখন থেকে চতুর্থ বিষয় শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে মূল্যায়ন করা হবে।

মান বণ্টন ও নমুন প্রশ্ন দেখুন 

/এসএমএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম