মোহাম্মদপুরে কম্প্রেসার বিস্ফোরণে চিকিৎসকসহ দু’জন দগ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০১৮, ০১:২৭আপডেট : ২৪ জুন ২০১৮, ০১:২৯

আগুনে দগ্ধ রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটিতে সৈয়দ ডেন্টাল হলে কম্প্রেসার বিস্ফোরণে এক চিকিৎসকসহ দু’জন দগ্ধ হয়েছেন। চিকিৎসকের নাম ডা. সৈয়দ নজরুল হুদা (৪৫)। অন্যজন হলেন ওই ডেন্টাল ক্লিনিকে চিকিৎসা নিতে আসা সাভারের একটি কলেজের প্রভাষক মাহবুবুল হক (৪০)।

শনিবার (২৩ জুন) রাতে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে ।
ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ এসআই বাচ্চু বিষয়টি নিশ্চিত করেছেন ।
আহতদের বরাত দিয়ে এসআই বাচ্চু জানান, শিকদার মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক নজরুল হুদা মোহাম্মদিয়া হাউজিং সোসাইটিতে ডেন্টাল ক্লিনিকটি পরিচালনা করতেন। শনিবার রাতে ক্লিনিকে তিনি রোগী মাহবুবুল হকের দাঁত স্কেলিং করছিলেন। এসময় হঠাৎ কম্প্রেসারটি বিস্ফোরিত হয়। পরে তাদের উদ্ধার করে দ্রুত ঢামেক বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করা হয়।
বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, নজরুল ও মাহবুবুলের হাত, মুখ ও মাথা দগ্ধ হয়েছে । তাদের চিকিৎসা চলছে।

/এনএল/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান