গাজীপুরে জেএমবি’র পলাতক সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৮, ১৪:০৩আপডেট : ২৫ জুন ২০১৮, ১৪:০৬

জেএমবি গাজীপুরের চৌরাস্তা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র এক পলাতক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-২ এর একটি দল। গ্রেফতার জঙ্গির নাম আল আমিন ওরফে ইব্রাহীম (৩০)।
সোমবার (২৫ জুন) দুপুরে র‌্যাব-২ এর অধিনায়ক লে. ক. আনোয়ার উজ জামান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জেএমবির এই সদস্য তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি মামলায় এজাহারভুক্ত আসামি। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। রবিবার (২৪ জুন) রাত ১১টা ৫৫ মিনিটের দিকে গাজীপুরের চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।’
গ্রেফতার আল আমিন ওরফে ইব্রাহীমকে থানা পুলিশের মাধ্যমে আদালতে সোপার্দ করা হবে বলেও জানান তিনি।

/এআরআর/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি