ঘুষ নেওয়ার অভিযোগে ওয়াসার কর্মকর্তা জাহিদুর কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০১৮, ১৮:০৭আপডেট : ২৭ জুন ২০১৮, ১৮:১০

আদালত ঢাকা ওয়াসার কর্মকর্তা জাহিদুর রহমানকে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ  দিয়েছেন আদালত।
বুধবার (২৭ জুন)  ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক নূর নাহার ইয়াসমিন আসামি জাহিদুর রহমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদনসহ আসামিকে  আদালতে হাজির করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (২৬ জুন) বিকালে রাজধানীর উত্তরার ওয়াসার জোন-৯ এর প্রকল্প ব্যবস্থাপকের কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতে পারেন, ভোক্তাদের কাছ থেকে দুই লাখ টাকা ঘুষ গ্রহণ করবেন ওই ফিল্ড অফিসার। এ তথ্যের ভিত্তিতে দুদকের একটি টিম সেখানে অবস্থান নিয়ে ওয়াসার  কর্মকর্তা জাহিদুর রহমানকে হাতেনাতে গ্রেফতার করে।

/টিএইচ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি