ভোটকেন্দ্রে দুই দলের এজেন্টদের সুষ্ঠুভাবে কাজ করতে দেখেছি: আব্দুল আলীম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০১৮, ১৭:০৯আপডেট : ২৮ জুন ২০১৮, ১৮:১৫

আব্দুল আলীম ইলেকশন ওয়ার্কিং গ্রুপের সভাপতি আব্দুল আলীম বলেছেন, ভোটের দিন সকালবেলা অনেক ভোটারের উপস্থিতি তারা দেখতে পেয়েছেন। তেমন কোনও কেন্দ্রে সহিংসতা ঘটেনি। কেন্দ্রে দুই দলের এজেন্টদেরও সুষ্ঠুভাবে কাজ করতে দেখা গেছে। দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘বিশ্লেষণে গাজীপুর সিটি নির্বাচন’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২৮ জুন) বিকাল সাড়ে ৪টা থেকে শুরু বাংলা ট্রিবিউন বৈঠকি রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ বৈঠকি।

আব্দুল আলীম বলেন, ‘আমরা ভোট গ্রহণের সকালবেলা অনেক ভোটারের উপস্থিতি দেখতে পেয়েছি। তেমন কোনও কেন্দ্রে সহিংসতা ঘটেনি। কেন্দ্রে দুই দলের এজেন্টদেরও সুষ্ঠুভাবে কাজ করতে দেখেছি। বেশকিছু ইতিবাচক বিষয় দেখতে পেয়েছি।’
তিনি বলেন, ‘তবে আমরা যেসব ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেছি, সেগুলোর মধ্যে ৪৬. ৫ শতাংশ অর্থাৎ ১৫৯টি অনিয়মের ঘটনা ঘটেছে। এসব কেন্দ্রের ৪০০ গজের মধ্যে নির্বাচনি প্রচার করার ঘটনা ২৪টি, ভোটকেন্দ্রে অনোনুমোদিত ব্যক্তির উপস্থিতির ঘটনা ৩০টি, ভোটকেন্দ্রের ভেতর ৮টি এবং বাইরে ৯ সহিংসতার ঘটনা, অবৈধভাবে ব্যালটে সিল মারার ২১টি ঘটনা, আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ প্রার্থীর পক্ষ নিয়েছে এমন পাঁচটি, ভোটারকে ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি এমন ঘটনা ছয়টি, ভোটারকে ভোটকক্ষে প্রবেশের পর আঙুলে কালির ছাপ দিয়ে বলা হয়েছে, আপনার ভোট দেওয়া হয়ে গেছে এমন ঘটনা ৩টি, পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশ না করতে দেওয়ার ৩টি ঘটনা, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ৬টি এবং অন্যান্য অনিয়মের ঘটনা ঘটেছে ১৬টি।’
আব্দুল আলীম জানান, ভোটগ্রহণ শুরুর সময়ে ৯৬.৯ শতাংশ ভোটকেন্দ্রে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর পোলিং এজেন্ট এবং ৮১.৪ শতাংশ ভোটকেন্দ্রে বিএনপি মেয়র প্রার্থীর এজেন্টদের দেখতে পান তারা।

/আরএআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের