রাশিয়ার আয়োজন অনেক অরগানাইজড: জুলফিকার রাসেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০১৮, ১৭:৩৬আপডেট : ০৫ জুলাই ২০১৮, ১৮:৪৫

জুলফিকার রাসেল বাংলা ট্রিবিউনের সম্পাদক ও বিশিষ্ট গীতিকবি জুলফিকার রাসেল বলেছেন, রাশিয়ায় এবারের বিশ্বকাপের আয়োজন অনেক অরগানাইজড। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানসহ প্রথম রাউন্ডের গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ রাশিয়ায় উপভোগ করার আলোকে তিনি বলেন, ‘এরকম আয়োজন আগে কখনও দেখি নাই।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হওয়া ‘ফুটবল-ফুটবল’ শীর্ষক বৈঠকিতে তিনি এ মূল্যায়ন করেন।

বৃহস্পতিবার (৫ জুলাই) বিকেল ৪টা ২০ মিনিটে বাংলা ট্রিবিউন স্টুডিওতে শুরু হয়েছে এ বৈঠকি। রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ।পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

জুলফিকার রাসেল বলেন, ‘ঢাকার সঙ্গে তুলনা করার কোনও সুযোগ নাই। আশি-নব্বইয়ের দশকের উত্তেজনার সঙ্গে সামান্য তুলনা করা যায়। আমরা যখন ঈদ করছিলাম সেদেশে তখন মনে হচ্ছিল ফুটবল ঈদ চলছে। ঈদের সময় ঢাকায় নাই, কিছু মিস করবো নাকি ভাবছিলাম। সেখানে যা দেখলাম তা অন্যরকম উৎসব এবং মিস করার কিছু নাই। রাশিয়ার আয়োজন অনেক অরগানাইজড, এরকম আয়োজন আগে কখনও দেখি নাই।’
রাশিয়া গিয়ে বিশ্বকাপের আয়োজন দেখার অভিজ্ঞতা ভাগাভাগি করেন তিনি। বলেন, ‘যেদিন খেলা থাকে সেদিন ফ্রি ট্রান্সপোর্ট, বিভিন্ন ফ্যান ফেস্টে খেলা দেখার ব্যবস্থা ছিল। সবকিছু মিলিয়ে চমৎকার আয়োজন এবারের বিশ্বকাপে। আপনি যখন স্টেডিয়াম থেকে বের হচ্ছেন কেউ কোথাও থামে না। ১০ সেকেন্ড পর পর ট্রেন আসছে, নামছেন আর চলে যাচ্ছেন। জ্যাম লাগার কোনও সুযোগ নাই।’
তবে রাশিয়ায় চলাফেরা করতে গিয়ে কিছু সমস্যার মুখোমুখি হওয়ার বিষয়টিও তুলে ধরেন বাংলা ট্রিবিউন সম্পাদক। তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয়েছে ভাষাগত। ইশারা-ইঙ্গিতে পানি বোঝালেও তারা অন্য কিছু মনে করে। তাই মোবাইলে গুগল ট্রান্সলেট ব্যবহার করে পানি শব্দটি বোঝাতে হয়েছে।’
বৃহস্পতিবার (৫ জুলাই) বিকেল ৪টা ২০ মিনিটে বাংলা ট্রিবিউন স্টুডিওতে শুরু হয়েছে বাংলা ট্রিবিউন বৈঠকি। রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে ব্সেরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

/এসও/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি