পানামা ও প্যারাডাইস পেপারে নাম থাকা ব্যক্তিদের সম্পদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে: দুদক চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৮, ১৫:০৬আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১৫:৪৬

সাংবাদিকদের সামনে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ


পানামা ও প্যারাডাইস পেপারে থাকা ব্যক্তিদের অবৈধ সম্পদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। মঙ্গলবার দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন।
বিভিন্ন গণমাধ্যমে পানামা ও প্যারাডাইস পেপারে বাংলাদেশি কয়েকজন ব্যবসায়ীর নাম আসার পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত সাতজনকে তলব করেছে দুদক। তাদের মধ্যে সোমবার চারজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ এখন পর্যন্ত একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি দুজনের কাছে দুদক থেকে পাঠানো চিঠি ঠিকানা সঠিক না হওয়ায় ফেরত এসেছে।
দুদকের জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, বিভিন্ন পেপারে আসা নামগুলো দেখে আমরা জিজ্ঞাসাবাদ করছি। কাউকে হয়রানির জন্য এ জিজ্ঞাসাবাদ নয়। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের অবৈধ সম্পদ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কারণ, মানি লন্ডারিংয়ের সঙ্গে অবৈধ সম্পদ অর্জন বিষয়টি জড়িত। জনগণের জানার অধিকার রয়েছে আসলে মানি লন্ডারিং হয়েছে কিনা।

এদিকে গতকাল জিজ্ঞাসাবাদ শেষে দুদক থেকে আয়-ব্যয়ের হিসাব চাওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা। তিনি বলেন, আমার ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের আয়-ব্যয় ও সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুদক থেকে আমার ট্যাক্স ও ভ্যাটের কাগজ চাওয়া হয়েছে, যেগুলো আমি পরবর্তীতে দুদকে জমা দেবো।  
চলমান তদন্ত সম্পর্কে দুদক চেয়ারম্যান বলেন, তদন্ত কমিটি এটার তদন্ত করছেন। তারা সবগুলো বিষয় সামনে রেখে তদন্ত করছে।

/আরজে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম