খিলগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৮, ১৬:১২আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৬:২৩

খিলগাঁ রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকার তিতাস রোডে নির্মাণাধীন দোতলা ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফিজুল ইসলাম (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. রুহুল বলেন, নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে সেখান থেকে নিচে পড়ে যান হাফিজুল। পরে সেখান থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

নিহতের সহকর্মী আলমগীর হোসেন জানান, হাফিজুলের বাড়ি ময়মনসিংহ। খিলগাঁও মেরাদিয়া কমিশনার গলিতে তিনি থাকতেন। তিনি রডমিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করতেন। সকালে তিতাস রোডের একটি নির্মাণাধীন দ্বিতীয় তলা ভবনের ছাদে কাজ করছিলেন হাফিজুলসহ অন্য শ্রমিকরা। এ সময় হাফিজুল একটি রড ছাদ থেকে নিচে নামাতে গেলে ওই রডটি বাইরের বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোতলার ছাদ থেকে নিচে পড়ে যান হাফিজুল। পরে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল ক্যাম্পের পুলিশ ইনচার্জ (এসআই) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। 

/এসজেএ/এআইবি/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম