কৃষি ব্যাংকের ৪ কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৮, ২০:০৩আপডেট : ২২ জুলাই ২০১৮, ২০:০৫

কৃষি ব্যাংকের ৪ কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কৃষি ব্যাংকের কাওরানবাজার শাখার সাবেক চার কর্মকর্তাসহ মেসার্স আর এন সোয়েটার্স লিমিটেডের চেয়ারম্যান ও এমডিসহ ছয়জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। খুব শিগগির এ চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য জানান, বাংলাদেশ কৃষি ব্যাংকের কাওরানবাজার শাখার কয়েকজন কর্মকর্তা ব্যাংকটির গ্রাহক মেসার্স আর এন সোয়েটার্স লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশ করে ভুয়া রেকর্ডপত্র তৈরি করেন। এরপর আর এন সোয়েটার্স লিমিটেডকে ঋণ সুবিধা দিতে উভয়পক্ষ যোগসাজশ করে ২০১২ সালের ৪ জুন থেকে ২০১২ সালের ৯ আগস্ট পর্যন্ত ১০ কোটি ৮১ লাখ ৮৯ হাজার ৬৬৯ টাকা আত্মসাত করে।
পরে অনুসন্ধান শেষে ২০১৭ সালের ২৯ আগস্ট দুদকের উপপরিচালক মো. সামছুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মেসার্স আর এন সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশিদুন নবী চৌধুরী, চেয়ারম্যান মিসেস হোসনে জামান চৌধুরী, বাংলাদেশ কৃষি ব্যাংকের কাওরানবাজার করপোরেট শাখার সাবেক এসপিও শাহ সারফুদ্দিন আহমেদ, সাবেক এজিএম মো. সারোয়ার হোসেন, সাবেক ডিজিএম ও শাখা ব্যবস্থাপক মো. যুবায়ের মনজুর, সাবেক ডিজিএম ও শাখা ব্যবস্থাপক এ বি এম আতাউর রহমানকে আসামি করা হয়।   
 

 

 

 

 

/জেইউ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান