বিদেশ যাওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে ইমরান এইচ সরকারের রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৮, ১৩:৩২আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৪:৪৩

ইমরান এইচ সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে বিদেশ যেতে বাধা দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ, বিদেশ যাওয়ার অনুমতি ও নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। সোমবার (২৩ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ইমরান এ রিট আবেদন দায়ের করেন। পরে তিনি বলেন, ‘আবেদনটিতে দুপুরে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।’ ইমরান এইচ সরকার বলেন, ‘বিদেশ যেতে না দেওয়ার বিষয়টিকে চ্যলেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করেছি। রিটের পক্ষে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম. আমির-উল-ইসলাম ও ব্যারিস্টার তানিয়া আমির শুনানি করবেন। উক্ত রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইজিপি, পুলিশের ইমিগ্রেশন বিভাগসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।’


প্রসঙ্গত, এর আগে গত ২০ জুলাই বিদেশ যাওয়ার সময় বিমানবন্দরে বাধার মুখে পড়েন ইমরান এইচ সরকার। গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই অভিযোগ তোলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২০ জুলাই) যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় প্রশাসনের বাধার মুখে বিমানবন্দর থেকে ফিরতে হয় ইমরানকে। মার্কিন পররাষ্ট্র দফতরের নিমন্ত্রণে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন। শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দরে ইমিগ্রেশনসহ সব প্রয়োজনীয় কাজ শেষে বিমানে ওঠার পর সেখান থেকে তাকে নামিয়ে আনা হয়।

/বিআই/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম