চবির ১৮ শিক্ষকের আত্তীকরণে হাইকোর্টের আদেশ বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৮, ১৬:৩৭আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৮:০৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ১৮ শিক্ষকের আত্তীকরণ বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদন নিষ্পত্তিতে চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে শিক্ষকদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। আর চবির পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

পরে এ এম আমিন উদ্দিন বলেন, ‘আপিল বিভাগ চবির ১৮ শিক্ষকের আত্তীকরণে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন। একইসঙ্গে হাইকোর্টের জারি করা এ সংক্রান্ত রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল আদালত।

প্রসঙ্গত, এর আগে গত ২৪ জুন ওই ১৮ শিক্ষকের আত্তীকরণের সিদ্ধান্ত বাতিল করেন চবি কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে পৃথক দুটি রিট দায়ের করলে গত ১৫ জুলাই হাইকোর্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত করেন। একইসঙ্গে চবি কর্তৃপক্ষের ওই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। পরে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে চবি কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করলে হাইকোর্টের আদেশই বহাল রাখা হয়।

/বিআই/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান