হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি দস্তগীর হোসেনকে বিদায় সংবর্ধনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৮, ০৫:০১আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ০৫:০৫

হাইকোর্ট সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনকে বিদায় সংবর্ধনা দিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার বিকেলে (১৪ আগস্ট) বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের এজলাস কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনায় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের প্রতিষ্ঠান অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন বক্তব্য দেন। এ সময় বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনও আবেগঘন বক্তব্য দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মইনুল হোসেন, ব্যারিস্টার ফিদা এম কামাল, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনসহ কয়েক শত আইনজীবী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী একজন বিচারপতি ৬৭ বছর বয়স পর্যন্ত স্বপদে বহাল থাকতে পারেন। এই হিসেবে আগামী ১৭ সেপ্টেম্বর বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনের বয়স ৬৭ বছর পূর্ণ হবে। তিনি ১৯৫১ সালের ১৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম বিচারপতি সৈয়দ এ. বি. মাহমুদ হোসেন ছিলেন বাংলাদেশের দ্বিতীয় প্রধান বিচারপতি। মাতা মরহুম সুফিয়া বেগম। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ১৯৬৮ সালে সেণ্ট গ্রেগরি স্কুল থেকে এসএসসি, ১৯৭০ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি, ১৯৭৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএ (জুরিসপ্রুডেন্স) ডিগ্রি অর্জন করেন।
এরপর ১৯৭৭ সালের ১০ মার্চ আইনজীবী হিসেবে পেশাগত জীবন শুরু করেন। পরে ১৯৭৯ সালের ১০ মার্চ হাইকোর্ট বিভাগে এবং ১৯৮৪ সালের ২ আগস্ট আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০১ সালের ৩ জুলাই তাকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৩ সালের ৩ জুলাই হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। এরপর থেকে তিনি হাইকোর্ট বিভাগেই বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনিই এখন হাইকোর্টের সবচেয়ে জ্যেষ্ঠ বিচারপতি। তিনি আগামী ১৭ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন। তবে ওইদিন পর্যন্ত অবকাশকালীন ছুটির কারণে মঙ্গলবার (১৪ আগস্ট) সুপ্রিম কোর্টের প্রথা অনুসারে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

/বিআই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের