আমির খসরুকে দুদকের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৫

আমির খসরু মাহমুদ চৌধুরী (ফাইল ফটো) মুদ্রাপাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নোটিশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিট দায়েরের তথ্যটি সোমবার (৩ সেপ্টেম্বর) বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। এ আবেদনের ওপর মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) শুনানি হতে পারে বলেও তিনি জানান। বিভিন্ন দেশে মুদ্রাপাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এর আগে ১৬ আগস্ট দুদকের পরিচালক কাজী শফিকুল আলমের সই করা এক নোটিশে আমির খসরুকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়। ওই চিঠিতে বলা হয়, আমির খসরু বেনামে পাঁচতারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থপাচার এবং নিজ, স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যের নামে শেয়ার ক্রয়সহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

এই নোটিশ পাঠানো হয় চট্টগ্রামে আমীর খসরুর চকবাজার থানার মেহেদীবাগের বাসার ঠিকানায়। অভিযোগের অনুসন্ধান করছেন দুদক পরিচালক কাজী শফিকুল আলম।

পরে সেই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন খসরুর আইনজীবী আব্দুল্লাহ্ আল মাহমুদ।

/বিআই/এপিএইচ/চেক/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের