শাহরিয়ার রশীদের জামাতা ফুয়াদ তিন দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৫আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৮

ফুয়াদ জামান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি সুলতান শাহরিয়ার রশীদ খানের জামাতা ফুয়াদ জামানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফুয়াদ জামানকে আদালত হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ফুয়াদ জামানের বিরুদ্ধে ধানমন্ডি থানার তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়— গত ১৫ আগস্ট বঙ্গবন্ধুর খুনিদের প্রশংসা এবং বঙ্গবন্ধুকে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন তিনি। এই অভিযোগে বুধবার (১২ সেপ্টেম্বর) রাতে হাতিঝিলের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।

মামলার বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ফুয়াদ জামানের স্ত্রী শেহনাজ রশিদ খান বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি লে. কর্নেল (অব.) সুলতান শাহরিয়ার রশিদ খানের মেয়ে। ফুয়াদ তার শ্বশুরের মৃত্যুর বিষয়টি মেনে নিতে পারেননি। তাই তিনি তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে কটূক্তি করেন। তিনি গত ১৫ আগস্ট সকাল সাতটা ১৭ মিনিটে জাতির পিতার খুনিদের অপরাধের পক্ষে সাফাই গেয়ে,  প্রশংসা করে ও আত্মার মাগফিরাত কামনা করে ফেসবুকে পোস্ট দেন।

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের