‘সাংবাদিক মোস্তাক হোসেন পেশাদারিত্বকে প্রাধান্য দিয়েছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৫আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৬

মোস্তাক হোসেনের স্মরণসভা

সাংবাদিক মোস্তাক হোসেন ছিলেন একজন পেশাদার সাংবাদিক। তিনি পেশাদারিত্বকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনে সহকর্মীদের অনুপ্রাণিত করেছেন। আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক সভাপতি মোস্তাক হোসেনের স্মরণ সভায় একথা বলেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম।

আজ বেলা ১২টায় ডিআরইউ’র সাগর-রুনী মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ডিআরইউ এর দফতর সম্পাদক মো. জেহাদ হোসেন চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

ডিআরইউ সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ’র সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

স্মৃতিচারণ সভায় সিনিয়র সাংবাদিকরা বলেন, মোস্তাক হোসেন একজন দক্ষ সংগঠক ছিলেন। একজন পেশাদার সাংবাদিকের নাম মোস্তাক হোসেন। সাংবাদিকতার নীতি ও আদর্শকে সমুন্নত রেখেই তিনি জীবনের শেষদিন পর্যন্ত কাজ করেছেন। ব্যক্তি হিসেবে মোস্তাক হোসেন ছিলেন সৎ ও প্রকৃত ভালো মানুষ।

প্রয়াত মোস্তাক হোসেনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিআরইউ’র সাবেক সভাপতি মাহফুজুর রহমান, এম শফিকুল করিম, সাখাওয়াত হোসেন বাদশা, জামাল উদ্দীন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, রাজু আহমেদ, মুরসালিন নোমানী, ডিআরইউ’র অর্থ সম্পাদক মানিক মুনতাসির, সাবেক কার্যনির্বাহী সদস্য অমরেশ রায় প্রমুখ।

স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন, ডিআরইউ সহ-সভাপতি গ্যালমান শফি, যুগ্ম-সম্পাদক মো. মঈন উদ্দিন খান, দফতর সম্পাদক মো. জেহাদ হোসেন চৌধুরী, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মো. মহসিন হোসেন, আপ্যায়ন সম্পাদক কামাল উদ্দিন সুমন, কার্যনির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস পান্না, মো. জাফর ইকবাল, আবদুল হাই তুহিন, এস এম এ কালাম, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, ডিআরইউ’র সাবেক সহ সভাপতি আজমল হক হেলাল, সাংগঠনিক সম্পাদক শেখ মুহম্মদ জামাল হোসাইন প্রমুখ। এছাড়াও মরহুম মোস্তাক হোসেনের স্ত্রী ও পুত্রবধূ স্মরণসভায় উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, মোস্তাক হোসেন গত ৩ সেপ্টেম্বর ২০১৮ রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

/টিওয়াই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম