কারাগারের সামনে খালেদা জিয়ার তিন আইনজীবী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫০

খালেদা জিয়া

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর নাজিম উদ্দিন রোডে অবস্থিত পুরনো কারাগারের সামনে অবস্থান করছেন তার তিন আইনজীবী।  মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বেলা ৩টার কিছু পরে তারা কারাগারের সামনে আসেন। তবে এখনও কারাগারে ঢোকার অনুমতি পাননি তারা।

বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন কারাগারের সামনে অপেক্ষমাণ খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

তার সঙ্গে থাকা অপর দুই আইনজীবী হচ্ছেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।

সম্প্রতি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার হাজিরার সুবিধার্থে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে ঢাকা ৫ম বিশেষ জজ আদালতের কার্যক্রম পুরনো কারাগারের নিচতলার প্রশাসনিক ভবনের ৭ নম্বর কক্ষে স্থানান্তিরিত করা হয়। গত ৫ সেপ্টেম্বর প্রথম সেখানে আদালত বসে। ওইদিন খালেদা জিয়া আদালতে গিয়ে বিচারককে বলেন, তিনি অসুস্থ। বার বার তিনি এ আদালতে আসতে পারবেন না। যতদিন ইচ্ছা সাজা দিয়ে দিন। বুধবার (১২ সেপ্টেম্বর) ধার্য তারিখে আবার সেখানে আদালত বসে। কিন্তু সেখানে আসতে কারা কতৃপক্ষের কাছে অস্বীকৃতি জানান খালেদা জিয়া। এর পরদিন ১৩ সেপ্টেম্বরও তিনি আদালতে না এলে বিচারক মামলাটির প্রধান আসামি খালেদা জিয়া আসবেন কি না তা তার আইনজীবীদের কাছে জানতে চান। তখন তার আইনজীবীরা আদালতকে জানিয়েছিলেন খালেদা জিয়া অসুস্থ। তিনি ঠিক কী কারণে আদালতে আসতে চাইছেন না সেটি তার সঙ্গে কথা বললে জানা যাবে। এজন্য আদালতের কাছে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি চান তার আইনজীবীরা। আদালত তখন তাদের দেখা করার ব্যাপারে কারা কর্তৃপক্ষকে জেলবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আদেশ দেন। এই আদেশ অনুযায়ী আজ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাচ্ছেন তার আইনজীবীরা।  

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে এই বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন থেকেই বয়সজনিত বিভিন্ন রোগসহ আর্থ্রাইটিসে ভুগছেন। কারা কর্তৃপক্ষের অনুরোধে বিএসএমএমইউ গঠিত মেডিক্যাল বোর্ড গত ১৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে ১৬ সেপ্টেম্বর প্রতিবেদন প্রকাশ করে। এতে তাকে একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়। তবে চিকিৎসকরা এজন্য বিএসএমএমইউ হাসপাতালে ভর্তির সুপারিশ করলেও খালেদা জিয়ার নিজের পছন্দ ইউনাইটেড হাসপাতাল।

/এএইচআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি