গুলশানে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৭

গ্রেফতারের প্রতীকী ছবি রাজধানীতে গুলশান থানার কালাচাঁদপুরের একটি বাসায় গারো সম্প্রদায়ের ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় দ্বীপ্লাস (৩৮) নামে  এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

ঘটনার শিকার ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকালে কালাচাঁদপুর থানবাড়ি কবরস্থানের পাশে একটি বাসা থেকে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশাররফ বাংলা ট্রিবিউনকে জানান,আসামি দ্বীপ্লাস বিবাহিত ও দুই সন্তানের জনক। কালাচাদঁপুরের একটি ফ্ল্যাটে সাবলেট হিসেবে থাকেন তিনি। ওই ফ্ল্যাটের ভাড়াটেরা সবাই গারো সম্প্রদায়ের। আসামি দ্বীপ্লাস ও তার স্ত্রী দুজনই চাকরি করেন। ওই ফ্ল্যাটের অন্যরাও চাকরিজীবী।ভুক্তভোগী কিশোরী দ্বীপ্লাসের বাচ্চাদের দেখাশোনা করতো।

মোশাররফ আরও জানান, বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর তিনটার দিকে  বাসা ফাঁকা পেয়ে দ্বীপ্লাস কিশোরীকে ধর্ষণ করে।

ওই কিশোরীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্বাস্থ্য পরীক্ষার জন্য ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

/এসজেএ/এআইবি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি