বিশ্ব বসতি দিবস সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫০

বিশ্ব বসতি দিবস সোমবার সোমবার (১ অক্টোবর) বিশ্ব বসতি দিবস। জাতিসংঘের সিদ্ধান্ত মোতাবেক প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালন করা হয়। সংস্থাটির সাধারণ পরিষদ ১৯৮৫ সালে এ দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়। ১৯৮৬ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ গুরুত্বের সঙ্গে বিশ্ব বসতি দিবস পালন করা হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পৌর এলাকার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা’।
বিশ্ব বসতি দিবস উপলক্ষে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা, সকাল ৯টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে উদ্বোধনী আলোচনা অনুষ্ঠান, বিকেল ৩টায় সেগুনাবগিচায় গণপূর্ত অধিদফতর সম্মেলন কক্ষে দিবসের প্রতিপাদ্যের ওপর সেমিনার। দিবসটি উপলক্ষে মন্ত্রণালয়ের উদ্যোগে গবেষণাধর্মী স্মরণিকা প্রকাশ ও কয়েকটি পত্রিকা ক্রোড়পত্র প্রকাশ করেছে।
এছাড়া বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার বিশ্ব বসতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে বলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

/এসএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান