কুড়িয়ে পাওয়া টাকা মালিককে বুঝিয়ে দিলো উত্তরা ট্রাফিক পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৮, ২২:৫০আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ২৩:১৬

যুবক নাহিয়ানের হারিয়ে যাওয়া টাকা ফেরত দিচ্ছেন ডিএমপি উত্তরা জোনের ট্রাফিক পুলিশের সদস্যরা ডিএমপি উত্তরা জোনের ট্রাফিক পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া ৩৮ হাজার টাকা ফেরত পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার যুবক আব্দুল্লাহ আল নাহিয়ান। টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলী।

তিনি বলেন, ‘সোমবার (০১ অক্টোবর) দুপুরে উত্তরার ইয়োলো গ্যাপে নাহিয়ান ওই টাকা হারিয়ে ফেলেন। ল্যাপটপের ব্যাগে করে তিনি টাকাগুলো নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ব্যাগের চেইন খোলা থাকায় দুর্ভাগ্যক্রমে টাকাগুলো রাস্তায় পড়ে যায়। পরে আমাদের কনস্টেবল জহিরুল ইসলাম ও আনসার এবাদুল হোসেন সেগুলো পেয়ে আমাদের অফিসে নিয়ে আসেন।’

পরে নাহিয়ান অফিসে এসে যোগাযোগ করেন। তিনি যথাযথ তথ্য-প্রমাণ দেওয়ায় টাকাগুলো তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানান জুলফিকার আলী।

/আরজে/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি