নারীপক্ষের সম্মেলন ২৭-২৮ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৮, ১৪:২৪আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৪:২৫

নারীপক্ষের সম্মেলন ২৭-২৮ অক্টোবর

৩৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৭ ও ২৮ অক্টোবর রাজধানীর শিল্পকলা একাডেমিতে সম্মেলন করবে নারীপক্ষ। মঙ্গলবার (৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নারীপক্ষের নেত্রীরা। 

জানানো হয়, ‘ঊর্ধ্ব গগনে বাজ মাদল: নারীপক্ষর স্বপ্ন ও ৩৫ বছরের পথচলা’ শীর্ষক এই সম্মেলনে ঢাকাসহ দেশের প্রায় ৫৬টি জেলা থেকে তৃণমূল পর্যায়ের নারী আন্দোলন কর্মী ও মানবাধিকার কর্মী, যারা দীর্ঘদিন ধরে নারীমুক্তি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, তারা এই সম্মেলনে অংশগ্রহণ করবেন।

আয়োজকরা আরও জানান- সংগঠন হিসেবে বিভিন্ন বিষয়ে নির্ণয় করা, মীমাংসা, নিজের অবস্থান সম্পর্কে সবাইকে অবহিত করা। ৩৫ বছরের সঞ্চিত অভিজ্ঞতা, চিন্তা, চেতনা নিয়ে নারীপক্ষর বন্ধু, সহযোদ্ধাদের সঙ্গে পুনরায় আলোচনা পর্যালোচনা করা এবং বর্তমান পরিস্থিতিতে সবার সুপারিশ বিবেচনায় আগামী দিনের করণীয় নির্ধারণই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। 

আয়োজকরা আরও জানান, দুই দিনব্যাপী সম্মেলনে প্যানেল আলোচনার মধ্যে দিয়ে অধিবেশন শুরু হবে। এরপর চলবে বিষয় ভিত্তিক আলোচনা। এছাড়া রয়েছে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নারীপক্ষের প্রকল্প সম্পাদক রীতা দাশ রায়, প্রজেক্ট ডিরেক্টর সামিয়া আরেফিন, কোষাধ্যক্ষ নাজমা বেগম প্রমুখ।

/এসও/এএইট/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি