এবার গুজব শনাক্ত করতে মনিটরিং সেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৮, ১৪:৩৭আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৪:৪৯

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম (ফাইল ফটো) তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব শনাক্ত করতে ৯ সদস্যের মনিটরিং সেল গঠন করেছে তথ্য মন্ত্রণালয়। এই মনিটরিং সেল এই মাসেই গুজব শনাক্ত করা শুরু করবে। এই কমিটির প্রধান করা হয়েছে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমানকে।’
মঙ্গলবার (৯ অক্টোবর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ তথ্য জানান।
তারানা হালিম বলেন, ‘কোনও এলাকায় কোনও গুজব ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় পাওয়া গেলে ওই এলাকার সংশ্লিষ্ট থানার ওসিদের ঘটনাস্থলে পাঠানো হবে এবং তারা পরিদর্শন করে মন্ত্রণালয়কে ওই গুজব সম্পর্কে তথ্য দেবে।’
তারানা হালিম আরও বলেন, ‘তথ্য যাচাই করতে গোয়েন্দাদের কাছ থেকেও তথ্য নেওয়া হবে। পরে তথ্য মন্ত্রণালয় থেকে বিটিআরসি’কে ওইসব পেইজ বন্ধ করার জন্য অনুরোধের পাশাপাশি গণমাধ্যমকেও জানানো হবে।’
তিনি বলেন, ‘দেশ-বিদেশে প্রায় ৩০০ পেজ ব্যবহার করে সরকারবিরোধী প্রচারণা চালানো হচ্ছে। এসব প্রচারণায় নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে।’

/এসআই/এআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম