উত্তরখানে গ্যাসের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৮, ০৯:৩১আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ০৯:৩১

আগুন রাজধানী উত্তরখানের ব্যাপারি পাড়ায় একটি তিনতলা ভবনের নিচতলায় গ্যাসের লাই লিকেজ হয়ে আগুন লাগার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম ডাব্লু মোল্লা (৩৩)। বুধবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এই তথ্য জানিয়েছেন। তিনি জানান. ডাব্লু পেশায় অটোচালক ছিলেন। আগুনে তার শরীরের ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে, মঙ্গলবার (১৬ অক্টোবর) রাত ১১ টার দিকে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পূর্ণিমা (৩৫)। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।

আগুন লাগার ঘটনায় নিহত পাঁচজন হলেন- আজিজুল (২৭), তার স্ত্রী মোসলেমা (১৮), সুফিয়া (৫০), পূর্ণিমা (৩৫) ও ডাব্লু মোল্লা (৩৩)। এছাড়া আরও তিনজন এখনও ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

প্রসঙ্গত, গত শুক্রবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে ওই বাসায় গ্যাসের লাইন লিকেজ হয়ে আগুন লাগে। এসময় এক শিশু ও চার নারীসহ ৮ জন দগ্ধ হন।

/এআইবি/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম