সেগুনবাগিচায় ৬৮০ বোতল ফেন্সিডিলসহ আটক ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৮, ১৭:১১আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ২০:২৪

ফেন্সিডিলসহ আটক মাদক বিক্রেতা রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে ৬৮০ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। বুধবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে শাহবাগ থানা এলাকার সেগুনবাগিচার করতোয়া কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো মঞ্জুর আলী (৫২), মো. এনামুল হক (৪২) ও আমজাদ হোসেন (৪৮)। এ সময় তাদের কাছ থেকে ৬৮০ বোতল ফেন্সিডিল, ৭টি সেলাই মেশিনের টেবিল, ১টি পিকআপ ভ্যান ও নগদ ১৮ হাজার ১৬০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-৩ অপারেশন অফিসার (এএসপি) এএসএম সাখাওয়াত হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে তারা মাদক বেচাকেনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আটক আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক এনে ঢাকায় বিক্রি করে। আটক আমজাদ করতোয়া কুরিয়ার সার্ভিসের সিকিউরিটি গার্ডের দায়িত্বে ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

/এসজেএ/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি