সমাবেশের অনুমতি না দেওয়ায় জাতীয় ঐক্যফ্রন্টের রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৮, ১৬:১৩আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১৭:৪৩

সুপ্রিম কোর্ট (ফাইল ছবি) নবগঠিত বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি না দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে সমাবেশের অনুমতি না দেওয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আর্জি জানানো হয়েছে। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, পুলিশের আইজি, সিলেটের পুলিশ কমিশনারসহ ৫ জনকে বিবাদী করা হয়েছে।

রবিবার (২১ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সিলেটের জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়ক আলী আহমেদ এই রিট দায়ের করেন।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর আগামীকাল সোমবার (২২ অক্টোবর) শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী জগলুল হায়দার আফ্রিক। ড. কামাল হোসেন রিট আবেদনের শুনানিতে অংশ নেবেন বলেও তিনি জানান।

আগামী ২৩ অক্টোবর সিলেটে সমাবেশ করার মধ্য দিয়ে জোট হিসেবে আত্মপ্রকাশের পর আনুষ্ঠানিক কর্মসূচি পালনের কথা ঘোষণা করেছিল জাতীয় ঐক্যফ্রন্ট। কিন্তু স্থানীয় প্রশাসন এ কর্মসূচি পালনে অনুমতি দেয়নি। ফলে একদিন পিছিয়ে ২৪ অক্টোবর সিলেটে সমাবেশ পালনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে তারা। তবে এখন পর্যন্ত এ সমাবেশ করারও অনুমতি মেলেনি। এ অবস্থায় উচ্চ আদালতের সমাবেশের বিষয়ে অনুমতি প্রসঙ্গে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

/বিআই/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি