পুরস্কার নিয়ে আজকাল ব্যবসা হচ্ছে: আবদুল্লাহ আবু সায়ীদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৮, ২০:১২আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ২০:১৪



‘এইচআরপিবি অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে আমন্ত্রিতরা দেশের বিভিন্ন ক্ষেত্রের পুরস্কার বিষয়ে সবাইকে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি বলেন, ‘আজকাল পুরস্কার দেওয়া-নেওয়া নিয়ে ব্যবসা হয়। এ বিষয়ে আপনারা সাবধান থাকুন। পুরস্কার কম দিন।’ রবিবার সন্ধ্যায় (২১ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের উদ্যোগে জনকল্যাণমূলক কাজের স্বীকৃতি স্বরূপ ‘এইচআরপিবি অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘‘মানবাধিকার বিষয়ক প্রতিষ্ঠান কেন আমাকে পুরস্কার দিচ্ছে? এটা আমি ধরতে পারিনি। অনেক আগে একবার আমি একটা পুরস্কার পেয়েছিলাম। ওই পুরস্কারের নাম ছিল ‘বেস্ট ড্রেস’। আমি পরি পায়জামা-পাঞ্জাবি। পুরস্কার পাচ্ছি বেস্ট ড্রেস। আরেকবার পুরস্কার পেয়েছিলাম ভালো পাঞ্জাবি পরার কারণে। আসলে ওই পুরস্কার পাওয়া উচিত ছিল দর্জির। সেটা ভুল করে মনে হয় আমাকে দিয়েছে!’’

মানুষের অসততার সমালোচনা করে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘আমরা ছেলেবেলা থেকে যাদের মহান ভেবেছি, অসাধারণ ভেবেছি, যাদের হিরো ভেবেছি, দেখা গেছে তাদের প্রত্যেকের ভেতর থেকে একেকটা চোরের মুখ বেরিয়ে এসেছে। যতদিন যাচ্ছে, ততই তা বেড়ে যাচ্ছে।’

মানবাধিকার বিষয়ে এই শিক্ষাবিদ বলেন, ‘মানবাধিকার একটা বড় জিনিস। মানবাধিকার মানে মানুষের দুঃখ। যেখানে অধিকারের চাইতে দুঃখের বিষয় বেশি থাকে, মানুষের দুঃখ দেখে যাদের ব্যথা লাগে, এই ব্যথা মনের মধ্যে সারাক্ষণ আলোড়ন করে, মানুষের জন্য কিছু করার ইচ্ছা জাগে, সেটাই মানবাধিকার। মানুষের জন্য কিছু করার ভেতর থেকে তাড়না থাকলেই সে ছুটে যায় মানুষের কাছে। ভালো লোক, হৃদয়বান লোক, অন্যের দুঃখে দুঃখ পাওয়ার বিষয় যার হৃদয়ে থাকে, সেই মানবাধিকারে জন্য কাজ করে।’

অনুষ্ঠানে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে ‘এইচআরপিবি অ্যাওয়ার্ড-২০১৭’ এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালের বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক ডা. সামন্ত লাল সেনকে ‘এইচআরপিবি অ্যাওয়ার্ড-২০১৬’ দেওয়া হয়।

মানবাধিকার সংগঠনটির সভাপতি মনজিল মোরসেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভাকেট জয়নুল আবেদীন, চিত্রনায়িকা সারাহ বেগম কবরী, জাদুশিল্পী জুয়েল আইচ প্রমুখ।

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের