শাহজালালে কাতার এয়ারওয়েজের জরুরি অবতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৮, ২১:৪৬আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ০০:২৯

জরুরি অবতরণের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিউআর ৬৩৫ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি বোয়িং ৭৭৭ বিমান জরুরি অবতরণ করেছে। সোমবার (২২ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটে ল্যান্ডিং গিয়ারে সমস্যা হওয়ায় জরুরি অবতরণ করে বিমানটি। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গেছে, কাতারের কিউআর ৬৩৫ ফ্লাইটটি ঢাকা থেকে তিনশ জন যাত্রী নিয়ে দোহার উদ্দেশে রাত ৮টার দিকে যাত্রা করে। উড্ডয়নের পর পেছনের বাম পাশের ল্যান্ডিং গিয়ার ভেতরে প্রবেশ না করায় ফের ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন পাইলট।
জরুরি অবতরণের আগে বিমানের ওজন কমাতে তেল কমান পাইলট। এজন্য আকাশে বেশ কিছু সময় উড্ডয়ন করে বিমানটি।
এ প্রসঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পর বিমানটির ল্যান্ডিং গিয়ারে সমস্যা ধরা পড়ে। ঢাকা থেকে ২৫ কিলোমিটার দূরে থাকায় পাইলট ঢাকা অবতরণের সিদ্ধান্ত নেন। জরুরি অবতরণের প্রস্তুতির অংশ হিসেবে আকাশে উড়ে তেল কমান পাইলট। কোনও ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই বিমানটি জরুরি অবতরণে সক্ষম হয়।
আবদুল্লাহ আল ফারুক বলেন, ‘বিমানটি চেক করা হচ্ছে। কোনও সমস্যা না থাকলে এ বিমানেই যাত্রীদের ফের নিয়ে যাওয়া হবে। না হলে কাতার এয়ারওয়েজের বিকল্প ব্যবস্থায় যাত্রীদের দোহারে নিয়ে যাওয়া হবে।

/সিএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি