জবি ইউনিট-৩ বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জবি প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, ০০:২০আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ০০:২৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ইউনিট-৩ বাণিজ্য শাখার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৩ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ইউনিট-২ ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. শওকত জাহাঙ্গীরের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম মেধা তালিকায় সর্বমোট ৬৪৯টি আসনের বিপরীতে ২০০৩ জন শিক্ষার্থীর নাম প্রকাশ করা হয়েছে। http://admissionjnu.info ওয়েবসাইটে বাছাইকৃত পরীক্ষার্থীদের তালিকা পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ অক্টোবর দুপুর ১২টা থেকে ৩ নভেম্বর রাত ১২টার মধ্যে ওয়েবসাইটে নাম থাকা পরীক্ষার্থীদের বিষয় নির্বাচন করতে হবে।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর জবিতে প্রথমবার লিখিত পদ্ধতিতে ইউনিট-৩ বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষায় ৬৪৯টি আসনের বিপরীতে ১১ হাজার ১৩৮জন পরীক্ষার্থী অংশ নেয়।

/এএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম