সাংবাদিক অনিকের ওপর হামলাকারী ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৮, ১৮:২০আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১৮:৫৭






সাংবাদিক ইকবাল অনিকের ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সাধারণ সংবাদকর্মীদের মাবনবন্ধন সাংবাদিক আল্লামা ইকবাল অনিকের ওপর হামলাকারী কুড়িগ্রামের রাজারহাটের ৩ নং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হককে অপসারণের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।


শনিবার (২৭ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সাধারণ সংবাদকর্মীদের ব্যানারে আয়োজিত মাবনবন্ধন থেকে এ দাবি জানানো হয়েছে। পাশাপাশি এ ঘটনায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর আগামীকাল রবিবার একটি স্মারকলিপি দেওয়া হবে। এ স্মারকলিপিতে শতাধিক সংবাদকর্মী সই করেছেন।
গতকাল শুক্রবার (২৬ অক্টোবর) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৩ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক সাংবাদিক অনিককে মারধর করে তার মাথা ফাটিয়ে দেন। রাজারহাট পুলিশ অনিককে উদ্ধার কুড়িগ্রাম জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ ঘটনার পর চেয়ারম্যান অনিক ও তার পরিবারকে হুমকি দিচ্ছেন। অনিক মামলা করতে চাইলেও বিষয়টি মীমাংসার জন্য চাপ দেওয়া হচ্ছে।
এ ঘটনার প্রতিবাদে আয়োজিত এ মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ঢাকা সাব এডিটরস কাউন্সিলের বর্তমান ও সাবেক নেতাকর্মীসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর প্রতিনিয়ত হামলা হচ্ছে, কিন্তু বিচার হচ্ছে না। সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে ইউপি চেয়ারম্যান অনিকের ওপর হামলা চালিয়েছে। অবিলম্বে হামলাকারী ইউপি চেয়ারম্যান এনামুল হককে গ্রেফতার করতে হবে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী হামলার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘পেশাদার একজন সাংবাদিকের ওপর এমন হামলা, এটা খুবই জঘন্য অপরাধ। একজন দুর্বৃত্ত চেয়ারম্যান যে সাহস দেখিয়েছে, আমরা তার অপসারণ চাই। কিন্তু প্রশাসন এখনও কোনও কার্যকরী ব্যবস্থা নেয়নি।’
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘দ্রুত চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’
ডিআরইউ’র সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল বলেন, ‘অবিলম্বে ইউপি চেয়ারম্যান এনামুল হককে গ্রেফতার করতে হবে। তা না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি মাহমুদুর রহমান, ডিইউজের কার্যনির্বাহী পরিষদের সদস্য গোলাম মুজতবা ধ্রুব, সাংবাদিক ইউনিয়নের নেতা জহুর খান প্রমুখ।



/এআরআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম