জামিন পেলো সাংবাদিক শিমুল হত্যা মামলার আসামি মিরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৮, ১৫:৪০আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ১৫:৪১

হাইকোর্ট

সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র হালিমুল হক মিরুকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

মিরুর জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রবিবার (৪ নভেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও  বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

জামিন আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ।এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, গত বছরের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মেয়র মিরুর দুই ভাই মিন্টু ও পিন্টু অস্ত্রের মুখে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেন বলে অভিযোগ ওঠে। এখবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা মেয়র মিরুর বাড়ি ঘেরাও করে। তখন মেয়রের পক্ষে দুটি শটগান থেকে গুলি ছোড়া হয়। সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল।

পরে শিমুল হত্যার ঘটনায় তার স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে মেয়র মিরুসহ ১৮ জনকে আসামি করে মামলা করেন। সেই মামলায় মেয়র মিরু বর্তমানে কারাগারে আছেন।

দীর্ঘদিন কারাগারে থাকায় মেয়র মিরু জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান। সেই আবেদনের শুনানি নিয়ে মিরুকে  কেন জামিনের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। সেই রুলের শুনানি শেষে রবিবার মিরুকে জামিন দেন আদালত।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান