লিট ফেস্টের সন্ধ্যায় আলো ছড়ালো রবীন্দ্রনাথের গান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৮, ১৯:২৫আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১৯:৩০

লিট ফেস্টের সন্ধ্যায় আলো ছড়ালো রবীন্দ্রনাথের গান সূর্য ডোবার পরপরই মিটি মিটি বৈদ্যুতিক আলোয় ছেয়ে যায় বাংলা একাডেমির নজরুল মঞ্চ। গিটারের টুংটাং শব্দ অনুসরণ করে শতবর্ষী বট গাছের নিচে বাড়তে থাকে দর্শক সমাগম। শিল্পী ফারহীন খান জয়িতার তাদের সুরের বাঁধনে বাঁধেন।
‘তুমি যে সুরের আগুন’ দিয়ে শুরু করেন জয়িতা। একে একে রবীন্দ্রনাথের ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘এসো শ্যামল সুন্দর’, ‘মম চিত্তে’, ‘ যদি তোর ডাক শুনে কেউ না’ গানগুলোতে মশগুল হন দর্শক-শ্রোতা। জয়িতার সঙ্গে সুর মিলিয়ে অনেক শ্রোতাই গুনগুন করেন।
দর্শকদের অনুরোধও রক্ষা করেন জয়িতা। তাদের পছন্দের গান শোনান। এছাড়া তিনি শচীন দেব বর্মণের দুটি গান ‘মন দিল না বধূ’এবং ‘বর্ণে গন্ধে’ পরিবেশন করেন।
জয়িতার সঙ্গে পার্কেশনে ছিলেন রাফি হক অন্তর, গিটারে ছিলেন মেহেদী হাসান তামজিদ ও আহনাফ খান অনিক।
শিল্পী জয়িতা স্বনামধন্য রবীন্দ্র সংগীত শিল্পী মিতা হকের মেয়ে।

/এসও/এইচআই/
সম্পর্কিত
আমি ইউটিউবে বাংলাদেশের নাটক দেখি: শীর্ষেন্দু
দৃঢ় হলো পাঠক-লেখকের বন্ধন, শেষ হলো ঢাকা লিট ফেস্ট
ফেক নিউজ: অধিকার, দায়বোধ, প্রতিকার
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি