শাহজালালে এক হাজার পিস ইয়াবাসহ যাত্রী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৮, ১৯:০৮আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১৯:১১

ইয়াবাসহ আটক বিমানযাত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে এক হাজার পিস ইয়াবাসহ এক বিমানযাত্রীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ নভেম্বর) বিকালে কক্সবাজার থেকে আসা একটি ফ্লাইট থেকে ইয়াবাসহ যাত্রী রুবেল সরদারকে আটক করে পুলিশ।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এএপিবিএন) অতিরিক্তপুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ‘শুক্রবার বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে কক্সবাজার থেকে বিমানে ঢাকায় আসেন মো. রুবেল সরদার। অভ্যন্তরীণ টার্মিনালে আসার পর বেল্ট হতে মালামাল সংগ্রহ করে বের হওয়ার সময় সিভিল টিম গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে রুবেল স্বীকার করে, তার কাছে ১০০০ পিস ইয়াবা রয়েছে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।’

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি