যুবলীগ নেতা তুহিনের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৮, ২০:২৭আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ২০:২৯

আরিফুর রহমান তুহিন

মোহাম্মদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সহিংসতায় দুই পথচারী নিহতের ঘটনায় দায়ের করা মামলার আসামি আদাবর থানা যুবলীগের আহ্বায়ক আরিফুর রহমান তুহিনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১১ অক্টোবর)  এ   মামলার তদন্ত কর্মকর্তা  মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মুকুল ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে তুহিনকে আদালতে হাজির করেন।

পরে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী আসামির রিমান্ডের আবেদন নামঞ্জুর করে জামিনের আদেশ দেন।

এর আগে শনিবার (৯ নভেম্বর) মোহাম্মদপুর থানায় নিহত আরিফের বাবা নুরুল আমিন অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, শনিবার ( ৯ নভেম্বর) মোহাম্মদপুরে নবোদয় হাউজিং এলাকায়  আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং সাদেক খানের সমর্থকদের  মধ্যে  সংঘর্ষ  ঘটে। এতে সুজন (১৮) ও আরিফ (২০) নামে দুই পথচারী পিকআপের চাপায় আহত হন। পরে সুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং আরিফকে  সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের