বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতার ঘোষণায় শিক্ষকদের আনন্দ মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৮, ১৫:২৬আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১৮:৫২

বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতার ঘোষণায় শিক্ষকদের আনন্দ মিছিল

বেসরকারি শিক্ষক কর্মচারীদের ৫ শতাংশ প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতা প্রদানের ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সমাবেশ ও আনন্দ মিছিল করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। মঙ্গলবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে সংগঠনটি নেতারা বলেন, ২০১৫ সালে বেসরকারি শিক্ষক কর্মচারীরা অষ্টম বেতন স্কেলের অন্তর্ভুক্ত হলেও ৫ শতাংশ প্রবৃদ্ধি, ২০ শতাংশ বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রভৃতি থেকে বঞ্চিত ছিল। এ কারণে বাংলাদেশ শিক্ষক সমিতির বিভিন্ন সময় সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ প্রধানমন্ত্রী বরাবর একাধিকবার স্মারকলিপি পেশ করেছে। সেই ধারাবাহিকতায় ৮ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতা প্রদানের ঘোষণা দেওয়ার জন্য শিক্ষক কর্মচারীরা আনন্দিত ও কৃতজ্ঞ।

আনন্দ মিছিল থেকে ‘মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ’ এর জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানো হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন বিটিএ-এর সভাপতি মো. ফজলুর রহমান মিয়া এবং সাধারণ সম্পাদক কাওসার আলী শেখসহ আরও অনেকে। 

/এইচএন/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম