মিডিয়া লিটারেসিকে ক্লাসরুমে নিয়ে আসতে হবে: আরেফিন সিদ্দিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৮, ১৯:০০আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১৯:১৪

সভায় আলোচকরা

মিডিয়া লিটারেসিকে ক্লাসরুমের মধ্যে নিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের (পিআইবি) অডিটোরিয়ামে মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম সাক্ষরতা বিষয়ে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘মিডিয়া লিটারেসিকে ক্লাসরুমের মধ্যে নিয়ে আসতে হবে। ক্লাস রুমে সংবাদ পড়িয়ে এর গুণাগুণ বিচার করার ধারণা শিক্ষার্থীদের দিতে হবে। মিডিয়া লিটারেসি ইজ অ্যাবাউট  ট্রুথ লিটারেসি।’

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক জয়দীপ দে। তিনি বলেন, ‘আমাদের বহু বছরের পুরনো বিশ্বাস ও আবেগকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়াতে উগ্রবাদ ছড়ানো  হচ্ছে। তাই সংবাদ পড়ার সময় আমাদের বেশি আবেগপ্রবণ না হয়ে যুক্তি দিয়ে ভাবতে হবে।’

আলোচনায় অংশ নেন সাংবাদিক শ্যমল দে। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়াকে কেন সোশ্যাল বলা হয় আমি বুঝতে পারি না। এটাই আমাদের সবচেয়ে অসামাজিক করে তুলছে। মিডিয়া লিটারেসি এখন আর নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য নয়; এর প্রয়োজন ও ব্যাপকতা অনেক বেশি। মিডিয়া ল্যান্ডস্ক্যাপ এখন এত বড় যে, ডিজিটাল মিডিয়া এবং মাসমিডিয়া (গণমাধ্যমকে) আলাদাভাবে দেখার সুযোগ নেই।’

গাজী টেলিভিশনের প্রধান নির্বাহী সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ‘মূলধারার গণমাধ্যম আর মানুষের ভাষা বুঝতে পারছে না। মানুষ নতুন ভাষা চায়, আর এভাবেই সোশ্যাল মিডিয়ার আগমন। সিটিজেন জার্নালিজমের ধারণা খুবই আকর্ষণীয় মনে হচ্ছে। কিন্তু এটা মিডিয়া কিলার। গণমাধ্যমকে আরও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যদিয়ে সংবাদ পরিবেশন করতে হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন– প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের মহাপরিচালক শাহ আলমগীর, প্রথম আলোর সহকারী সম্পাদক সোহরাব হোসেনসহ প্রমুখ।

/এইচএন/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও ইয়াবা জব্দ
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও ইয়াবা জব্দ
তিন বছর পর ওসি হারুনের ফেরার ইঙ্গিত দিলেন নিপুন
তিন বছর পর ওসি হারুনের ফেরার ইঙ্গিত দিলেন নিপুন
১ লাখ রুপির ক্যানসারের ওষুধে পানি, আন্তর্জাতিক প্রতারক চক্রের সন্ধান পেলো দিল্লি পুলিশ
১ লাখ রুপির ক্যানসারের ওষুধে পানি, আন্তর্জাতিক প্রতারক চক্রের সন্ধান পেলো দিল্লি পুলিশ
নবীজির আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক
নবীজির আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!