দুর্নীতিবাজ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের তালিকা করেছে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৮, ১৬:৪৮আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৮:৫৪

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ (ছবি-সংগৃহীত) এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। ফেল করা শিক্ষার্থীদেরও টাকার বিনিময়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা। ইতোমধ্যে এ নিয়ে কয়েক হাজার অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন-দুদকে।

মঙ্গলবার (২০ নভেম্বর) দুদক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের দুর্নীতিবাজ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের তালিকা করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তালিকাভুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।’
ইকবাল মাহমুদ বলেন, ‘পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দুর্নীতি হচ্ছে। এর সঙ্গে যারা জড়িত, তাদের অনেককেই চিহ্নিত করা হয়েছে।
দুর্নীতির সঙ্গে জড়িত শিক্ষাপ্রতিষ্ঠান ও দুর্নীতিবাজ শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দুদক। অনুসন্ধান ও তদন্ত করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ করে দেওয়ার নামেও ব্যবসা হচ্ছে বলে জানান দুদক চেয়ারম্যান।
তিনি বলেন, ‘ভর্তি কোচিংয়ের নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে মোটা অংকের টাকা। অভিভাবকরা জেনে ও বুঝে প্রলোভনে জড়িয়ে পড়ছেন।’

/ডিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম