উন্নত চিকিৎসার জন্য আজ ভারত যাচ্ছেন ক্রিকেটার চামেলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৮, ০১:৪৬আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ০২:৩৫

চামেলি খাতুন (ছবি: সংগৃহীত) বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্য চামেলি খাতুন উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার (২৩ নভেম্বর) ভারতে যাচ্ছেন। চামেলির বোনের মেয়ে মুশফিকা রোজী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মুশফিকা রোজী জানান, দুপুর ১টায় তাদের ফ্লাইট ভারতের উদ্দেশ্যে শাহজালাল বিমানবন্দর ছেড়ে যাবে।
পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় বাংলাদেশ আনসার বাহিনীর কর্মী ক্রিটেকার চামেলি খাতুন (৩২) শয্যাশায়ী ছিলেন। রাজশাহীতে তার নিজ বাড়িতে অনেকটা বিনা চিকিৎসায় ছিলেন তিনি। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নেন। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে চামেলিকে ঢাকায় আনা হয়।
চামেলি খাতুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি আবার সুস্থ হয়ে দেশের জন্য ক্রিকেট খেলতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। যেন আমি আবার মাঠে খেলতে পারি।’
চামেলির ভাগ্নি মুশফিকা রোজী জানান, নিটোরে চিকিৎসা করাতে কোনও টাকা লাগেনি তাদের। সামান্য কিছু খাবারের বিল বাকি ছিল। সেই বিলের কাগজপত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে গেছে।
নিটোর হাসপাতালে চামেলি অস্ত্রোপচার করাতে না চাওয়ায় তাকে ভারতে পাঠানো হচ্ছে। ভারতের নারায়ণা হাসপাতালে চামেলির এ অস্ত্রাপচার করতে খরচ হবে পাঁচ লাখ টাকা। চামেলির সঙ্গে তার পরিবারের দুজন সদস্য ভারত যাচ্ছেন। তাদের পুরো খরচ প্রধানমন্ত্রীর নির্দেশে বিসিবি বহন করছে বলে চামেলি জানান।

/টিওয়াই/এইচআই/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম