সাদেক হোসেন খোকার ছেলে-মেয়ের বিরুদ্ধে দুদকের দুই মামলা: শিগগিরই অভিযোগপত্র দাখিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৮, ১৮:৪৯আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২০:০৬



সাদেক হোসেন খোকার ছেলে-মেয়ের বিরুদ্ধে দুদকের দুই মামলা: শিগগিরই অভিযোগপত্র দাখিল সম্পদের হিসাববিবরণী জমা না দেওয়ার অভিযোগে দায়ের করা দুই মামলায় ঢাকার সাবেক মেয়র সাদেক খোকার দুই সন্তানের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শিগগিরই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

২০০৮ সালের ৪ সেপ্টেম্বর সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের কাছে সম্পদের হিসাববিবরণী চেয়ে নোটিশ জারি করে দুদক। নির্ধারিত সময়ে সম্পদবিবরণী জমা না দেওয়ায় ২০১০ সালের ৩০ আগস্ট ইশরাকের বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন দুদকের উপ-পরিচালক সামছুল আলম। ইশরাক এ বিষয়ে উচ্চ আদালতে রিট করলে মামলার কার্যক্রম স্থগিত হয়ে যায়। পরে স্থগিতাদেশ প্রত্যাহার হয়। কমিশন অনুমোদন দেওয়ার পর শিগগিরই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে বলে জানান দুদক কর্মকর্তা।
এদিকে, ২০০৮ সালের ৪ সেপ্টেম্বর বিএনপি নেতা সাদেক হোসেন খোকার মেয়ে সারিকা সাদেকের কাছে সম্পদের হিসাববিবরণী চেয়ে নোটিশ জারি করে দুদক। নির্ধারিত সময়ে সম্পদবিবরণী জমা না দেওয়ায় ২০১০ সালের ২৯ আগস্ট সারিকার বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন দুদকের উপ-পরিচালক সামছুল আলম। সারিকা এ বিষয়ে উচ্চ আদালতে রিট দায়ের করলে মামলার কার্যক্রম স্থগিত হয়ে যায়। পরে স্থগিতাদেশ প্রত্যাহার হলে কমিশন অনুমোদন দেয়। শিগগিরই সারিকার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।

/ডিএস/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান