‘সমাজের অবক্ষয় রুখতে নারী নির্যাতন বন্ধ করতে হবে’

বাংলা ট্রবিউিন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৮, ২১:৪৯আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২১:৫৬

বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম সমাজের অবক্ষয় রুখতে নারী নির্যাতন বন্ধ করার কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। তিনি বলেন, ‘নারী নির্যাতন বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। অন্যথায় সমাজের অবক্ষয় রুখে দেওয়া যাবে না।’ রবিবার (২৫ নভেম্বর) রাজধানীর সুফিয়া কামাল ভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘২৫ নভেম্বর -১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ শীর্ষক ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ।

আয়শা খানম বলেন, ‘নারীরা নির্যাতনের রিরুদ্ধে মুখ খুলছেন। বেসরকারি সংগঠন নারী নির্যাতন প্রতিরোধে কাজ করলেও তাদের সীমাবদ্ধতা রয়েছে। এ ক্ষেত্রে মাল্টিসেক্টরাল অ্যাপ্রোচে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা কামনা করছি।’

মহিলা পরিষদের সভাপতি বলেন, ‘নারীরা পাহাড়ের চূড়ায় ওঠা থেকে শুরু করে আইলা মোকাবেলা করছে। খেলার মাঠ থেকে শুরু করে নানা চ্যালেঞ্জিং পেশায় রয়েছে। অথচ নারী ও কন্যাশিশুরা আজ নির্যাতনের শিকার হচ্ছে। বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার মূলে রয়েছে মনস্তত্ত্ব, পিতৃতন্ত্র ও বৈষম্যমূলক আইন। আজকের ইতিহাস, দর্শন ও শিক্ষা কারিকুলাম নারীর প্রতিকূলে। রাজনীতির দুর্বৃত্তায়নও নারীর প্রতি সহিংসতার ক্ষেত্রে প্রভাব ফেলছে। এগুলো থেকে নারীদের রক্ষা করা অপরিহার্য হয়ে পড়েছে।’

সংবাদ সম্মেলনে নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধে ১৮টি সুপারিশ তুলে ধরেন— অ্যাডভোকেট মাকছুদা আখতার। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— মহিলা পরিষদের সহসভাপতি নাহার আহমেদ, রেখা চৌধুরী, লক্ষ্মী চক্রবর্তী, সাধারণ সম্পাদক মালেকা বানু প্রমুখ।

/এইচএন/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম