ডরপ’র জায়াপতি সম্মাননা

ম্যান অব দ্যা ইয়ার সম্মাননা পেলেন ইলিয়াস কাঞ্চন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৮, ১৯:১৯আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১৯:২৬

ইলিয়াস কাঞ্চনকে ‘ডরপ ম্যান অব দ্যা ইয়ার-২০১৮, সড়ক ও জীবন’ সম্মাননা প্রদান স্ব-স্ব ক্ষেত্রে প্রশংসনীয় যৌথ অবদানের জন্য বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুয়র (ডরপ) শনিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে ‘জায়াপতি সম্মাননা’ প্রদান করেছে। দারিদ্র্য বিমোচনে অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ‘স্বপ্ন প্যাকেজ’ প্রাপ্ত দুইজন মায়ের হাতে ‘জায়াপতি সম্মাননা’ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জায়াপতিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীম উদ্দিন। জায়াপতি সম্মাননা বিজয়ীরা হচ্ছেন, ‘বটমলাইনিং স্বপ্ন মা একের ভেতর সতের’ এ টুঙ্গিপাড়ার নিলফা গ্রামের মারিয়া বেগম ও রফিক খাঁ এবং মুজিবনগরের আনন্দবাস গ্রামের মোছা. সালমা খাতুন ও আতিয়ার রহমান। এছাড়া অনুষ্ঠানে বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই’ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনকে ‘ডরপ ম্যান অব দ্যা ইয়ার-২০১৮, সড়ক ও জীবন’ সম্মাননা দেওয়া হয়।
ডরপ চেয়ারম্যান মো. আজহার আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডরপ প্রতিষ্ঠাতা এবং গুসি আন্তর্জাতিক শান্তি পুরষ্কার বিজয়ী এএইচএম নোমান, ডরপ-এর নির্বাহী পরিষদ সদস্য অলক কুমার মজুমদার, কবি রোকেয়া ইসলাম, সাধারণ পরিষদ সদস্য শাহদাত হোসেন বাচ্চু, বাগেরহাটের রাজিয়া বেগম, অর্থ ও প্রশাসন পরিচালক মো. হায়দার আলী খান, গবেষণা পরিচালক মোহাম্মদ যোবায়ের হাসান প্রমুখ।
ইলিয়াস কাঞ্চন বলেন, ডরপ ‘মাতৃত্বকালীন ভাতা’ ও ‘স্বপ্ন প্যাকেজ’ প্রবর্তন করেছে, যা সরকার বাস্তবায়ন করছে। টেকসই উন্নয়ন বিস্তার লাভে ডরপ একটি পথিকৃত সংগঠন হিসেবে কাজ করছে।
উল্লেখ্য, নিজ নিজ অবস্থানে থেকে পরিবার, সমাজ ও দেশকে যৌথভাবে এগিয়ে নেওয়ার অবদানের স্বীকৃতি দিতে ২০১৬ সাল থেকে ডরপ ‘জায়াপতি সম্মাননা’ ও ‘ম্যান অব দ্য ইয়ার’ সম্মাননা দিয়ে আসছে। এর আগে ডরপ- এর ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

/এআরআর/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি