মনোনয়ন ফেরত পেতে উচ্চ আদালতে যাবেন খালেদা জিয়া

আমানুর রহমান রনি
০৮ ডিসেম্বর ২০১৮, ২০:১৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২০:৪৭

খালেদা জিয়া (ফাইল ছবি) নির্বাচন কমিশনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন ফেরতের আপিল নামঞ্জু হওয়ার পর তার আইনজীবীরা উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তারা মনে করেন, উচ্চ আদালতে তারা ন্যায়বিচার পাবেন। খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন। শনিবার (৮ ডিসেম্বর) রাতে খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

খালেদা জিয়ার আইনজীবী বলেন, ‘আমরা আপিলের আদেশের সার্টিফাইড কপি পাওয়ার জন্য ইসিতে আবেদন করেছি। নির্বাচন কমিশন থেকে আমাদের জানানো হয়েছে আগামীকাল (রবিবার) আমরা সার্টিফাইড কপি পাবো। আমরাও রবিবারই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবো।’

খালেদা জিয়ার এই আইনজীবী বলেন, ‘আমরা বিশ্বাস করি খালেদা জিয়া উচ্চ আদালতে ন্যায়বিচার পাবেন। তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন।’

এর আগে শনিবার দুপুরে খালেদা জিয়ার তিনটি আসনের মনোনয়নের আপিলের শুনানি হয়। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বিরোধিতার মুখে ইসির সংখ্যাগরিষ্ঠের অভিমতের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় খালেদা জিয়ার আপিল নাকচ করে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। ফলে খালেদা জিয়া আপাতত নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না। অবশ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।

সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, ‘আমি আমার কমিশনার রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন ও কবিতা খানম—এই তিনজনের পক্ষে রায় দিলাম। এই আপিল আবেদন মঞ্জুর হয়নি।’ পরে ইসি সচিব বলেন, ‘৪-১ ভোটে এই আপিল নামঞ্জুর হলো।’

/এআরআর/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম