‘দৈনিক ৭১ ডট কম’ এর ভারপ্রাপ্ত সম্পাদক তিনদিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৮, ১৬:৪৮আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৭:০৩

আদালতে শেখ রিয়াদ মুহাম্মদ নূর রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে গ্রেফতার অনলাইন পত্রিকা ‘দৈনিক ৭১ ডট কম’ এর ভারপ্রাপ্ত সম্পাদক শেখ রিয়াদ মুহাম্মদ নূরকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১০ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম সাইদুজ্জামান শরীফ উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপ-পরিদর্শক শওকত আলী খান দুপুরের পর তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী এস এম মুনতাসীর মামুন রিমান্ড আবেদন বাতিল চেয়ে বলেন, ‘আসামি শেখ রিয়াদ মোহাম্মদ নূর অনলাইন পত্রিকা ‘দৈনিক ৭১ ডট কম’ এর ভারপ্রাপ্ত সম্পাদক। তিনি তথ্যের ভিত্তিতে নিউজ করেছেন। মিথ্যা, বানোয়াট ও রাষ্ট্রবিরোধী কোনও নিউজ করেনি।’ শুনানিতে তিনি বলেন, অন্তত পক্ষে রিমান্ড বাতিল করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হোক।
অপরদিকে রাষ্ট্রপক্ষের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদুর রহমান রিমান্ডের দাবি জানান। উভয়পক্ষের শুনানি শেষে তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট নিউজ প্রচারের দায়ে অনলাইন পত্রিকা ‘দৈনিক ৭১ ডট কম’ এর ভারপ্রাপ্ত সম্পাদক শেখ রিয়াদ মুহাম্মদ নূরকে শনিবার (৮ ডিসেম্বর) গ্রেফতার করে র‌্যাব।

আরও পড়ুন: দৈনিক ৭১ ডট কম’ এর ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেফতার



 

/টিএইচ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম