পরিচালক খিজির হায়াত হত্যা পরিকল্পনায় দুই ‘জঙ্গি’ রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৫আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৭

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জঙ্গিবাদবিরোধী চলচ্চিত্র ‘মিস্টার বাংলাদেশ’এর নায়ক ও পরিচালক খিজির হায়াত খানকে হত্যা পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের দুই সদস্যকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। তারা ‘আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য’ বলে আদালতে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক আবু সুফিয়ান মো. নোমান শুনানি শেষে তাদের রিমান্ডের আদেশ দেন। তারা হলো, মো. এমদাদুল ইসলাম ওরফে মেহেদী হাসান (৩০) ও আবু বকর (২০)।
মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক কামরুজ্জামান অভিযুক্ত আসামিদের সাতদিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন। তারা আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য জানিয়ে রিমান্ডের আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, ‘তারা রাষ্ট্রবিরোধী প্রচার এবং মোবাইলে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে। চলচ্চিত্র নির্মাতা খিজির হায়াত খানের ‘মিস্টার বাংলাদেশ’ ছবিতে ধর্মের অপব্যাখ্যা দিয়ে একদল লোক কীভাবে তরুণদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করছে, তা দেখানোয় ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে বলে আবেদনে দাবি করেন পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান।
পুলিশ জানিয়েছে, আনসারুল্লাহ বাংলা টিমের এই সদস্যদের বাড়ি ফরিদপুরে। হত্যা পরিকল্পনার মিশন হিসেবে তারা খিজির হায়াতের কুমিল্লার বাসায় যায়। সেখানে খিজিরের ভক্ত পরিচয় দিলে খিজিরের বাবা তাদের পুরো বাড়ি ঘুরে দেখান। ঢাকায় ফিরে তারা বেশ কয়েকবার বনানীতে খিজিরের অফিসের আশেপাশে যায়। মঙ্গলবার রাতে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি টিম বনানী থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের মুঠোফোনে খিজির হায়াতের কুমিল্লার বসার ঘর, খাবারঘরসহ অন্যান্য ঘরের ছবি উদ্ধার করা হয়েছে।

/টিএইচ/জেজে/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম