মোহাম্মদপুরে পানির ট্যাংকে ডুবে দুই শিশুর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৮, ০৪:০৪আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ০৪:০৬

মোহাম্মদপুরে পানির ট্যাংকে ডুবে দুই শিশুর মৃত্যু রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান আবাসিক এলাকায় একটি বাড়ির পানির ট্যাংকে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলী বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা উদ্যানের বি-ব্লকের ২ নম্বর সড়কের সেলিম মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো, হাবীব (৪) ও মারিয়া (৩)।
পুলিশ কর্মকর্তা ফিরোজ আলী জানান, শিশু দুটি বিকালে বাসার সামনে খেলছিল। তখন হয়তো বাসার সামনের পানির ট্যাংকে পড়ে যায়। তাদের সাড়া-শব্দ না পেয়ে অভিভাবকরা খুঁজতে থাকে। কোথাও তাদের না পেয়ে পরে সন্ধ্যায় পানির ট্যাংকে ভেতরে দেখতে পায়। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত দুই শিশুর গ্রামের বাড়ি ভোলায়। হাবীবের বাবার নাম মোস্তফা হোসেন এবং মারিয়ার বাবর নাম মনির মৃধা।

/এআরআর/জেজে/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান